২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আহত রণবীর!

দ্বিতীয়বারের মতো কলকাতায় বলিউডি সিনেমা ‘গুন্ডি’-এর শুটিং চলাকালে আহত হয়েছেন অভিনেতা রণবীর সিং। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 08:57 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

কয়েক মাস আগে ‘গুন্ডি’ সিনেমার শুটিংয়ে উচুঁ মঞ্চ থেকে পড়ে গিয়েছিলেন রণবীর। সে ঘটনার পর ছোট খাটো অস্ত্রোপচারও হয়েছিলো তার। সম্প্রতি আবারও কলকাতায় শুটিং চলাকালে আঘাত পেয়েছেন তিনি।

রণবীরের মুখপাত্র বলেন, ‘মঙ্গলবার কাদার মধ্যে শুটিং হচ্ছিলো। শুটিংয়ের সময় একটি ছোট কাচের টুকরা তার পায়ে লেগে যায়। তবে তিনি ভালো আছেন এবং আবার শুটিং শুরু করবেন।’

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘গুন্ডি’ সিনেমাটি পরিচালনা করছেন আব্বাস জাফর এবং প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটিতে রণবীর ছাড়াও অভিনয় করছেন অর্জুন কাপুর এবং প্রিয়াংকা চোপড়া।