দু’বার বিয়ে করবেন জেনিফার!
হলিউডি জুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্স নিউ ইয়র্ক এবং ক্যালিফর্নিয়ায় ভিন্ন ভিন্ন দু’টি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
কন্টাক্ট মিউজিকের বরাতে হবু ওই দম্পতির বন্ধুরা জানিয়েছেন, তারা দু’জনেই তাদের শহরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছেন।
গ্রাজিয়া ম্যাগাজিনের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, ‘জাস্টিন নিউ ইয়র্কে বড় হয়েছেন। আর তার পরিবারের সকলে ইস্ট কোস্টে থাকে। তাই গুজব শোনা গেছে ক্যালিফোর্নিয়ায় বিয়ের পর নিউ ইয়র্কেও আয়োজন করা হবে।’
৪১ বছর বয়সি থেরক্সের আয়োজিত পার্টির চাইতে অ্যানিস্টনের পার্টিটি বেশি সাজানো হবে বলে মনে করছেন সকলে। সংবাদ মাধ্যমটি জানায়, ‘জেন সাজানো গোছানো এবং শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান চান।’
