প্রিয়দর্শনের সিনেমায় হাশমি
বলিউডি অভিনেতা ইমরান হাশমিকে খুব শিগগিরি পরিচালক প্রিয়দর্শনের পরবর্তী থ্রিলার সিনেমায় দেখতে পাবেন ভক্তরা। খবর জি নিউজ ব্যুরোর।
সংবাদ মাধ্যমটির বরাতে প্রিয়দর্শন এ বিষয়ে জানান, ‘আমি খুব শিগগিরি ইমরান হাশমির সঙ্গে একটি থ্রিলার সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছি আমি।’
বিক্রম ভাটের ‘ফুটপাথ’ সিনেমার মধ্য দিয়ে টিনসেলের যাত্রা শুরু করেছিলেন ইমরান। আর এবার প্রথমবারের মতো প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন তিনি।
