কিমকে কেনির পরামর্শ
কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হবার পর গায়ক কেনি ওয়েস্ট তার গর্ভবতী প্রেমিকা কিম কারদাশিয়ানকে ধীর স্থির হওয়ার পরামর্শ দিয়েছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘ফিমেলফার্স্ট ইউকে’ জানিয়েছে, সম্প্রতি প্যারিস থেকে লস এ্যাঞ্জেলস যাত্রার পথে আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কিম। অতিরিক্ত পরিশ্রম এবং কোনও বিশ্রাম না করার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি।
এক সূত্র জানিয়েছে, ‘কিম এখন বুঝতে পেরেছেন তিনি আগের মত পরিশ্রম করতে পারবেন না। তার এখন নিজের সন্তানের প্রয়োজনের কথাও ভাবতে হবে।’
জানা গেছে, ডাক্তার কিমকে কাজের চাপ কমাতে এবং বিশ্রাম করতে বলেছেন।
