২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক সিনেমায় আগ্রহী সাইফ

‘রেস ২’ সিনেমার সুবাদে প্রথমবারের মতো ১০০ কোটি রুপি আয়ের স্বাদ পেয়েছেন বলিউডি অভিনেতা সাইফ আলি খান। আর তাই, এখন থেকে কেবল বাণিজ্যিক সিনেমাতেই অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 02:19 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

এ বিষয়ে সাইফ বলেন, ‘আমি শিগগিরি সাজিদ খান এবং প্রভু দেবার সঙ্গে কাজ করবো। বর্তমানে আমি তিমাংসু ধুলিয়ার সঙ্গে বুলেট রাজা সিনেমার কাজ করছি। তার মধ্যে বাণিজ্যিক এবং শৈল্পিক দু’ধরনেরই বৈশিষ্ট্য রয়েছে। সিনেমাটিতে আমার চরিত্রটি দারুণ। চরিত্রটির মধ্যে রস বোধ রয়েছে।’

১০০ কোটি সিনেমার তালিকায় নিজের নাম যুক্ত করার পর ছোট নবাব বলেন, ‘আমার অভিনয় জীবনের অন্যতম সফল সিনেমা ‘রেস ২’। আর এখন আমি যতটা সম্ভব সাফল্য অর্জন করবে চাই। কেবল বাণিজ্যিক সিনেমায় কাজ করার মধ্য দিয়েই তা সম্ভব। আমার প্রযোজনায় যে সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে সেটাই সম্ভবত আমার করা শেষ পরীক্ষামূলক সিনেমা। ভালো গল্প পেলে অন্যান্য অভিনেতাদের সঙ্গেও বাণিজ্যিক সিনেমা প্রযোজনা করতে চাই।’