মিশেলের জন্মদিনে অ্যাডেল
আগামী বছর যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট লেডি’ মিশেল ওবামার ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে গাইবেন অস্কার জয়ী সঙ্গীতশিল্পী অ্যাডেল। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।
ডেইলি স্টারের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য ওই জন্মদিনের অনুষ্ঠানে গান পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডেল। এর জন্য কোনো পারিশ্রমিকও নেবেন না তিনি। অনুষ্ঠানে অ্যাডেল ছাড়াও থাকবেন বিয়োন্সে।
২৪ বছর বয়সি অ্যাডেল পারিশ্রমিক না নেবার সিদ্ধান্ত নিলেও তাকে অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন মিশেল ওবামা। কারণ এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয় বরং একটি ব্যক্তিগত পার্টি।
