২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চকোবিন জাদুর দেশে

শিশুদের জন্য জাদুর অনুষ্ঠান ‘চকোবিন জাদুর দেশে’র ৫০ তম পর্ব সম্প্রচার হবে ১৪ মার্চ বিকাল ৫.২০ মিনিটে আরটিভিতে। বাংলাদেশের যে কোন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রথম ধারাবাহিক শিশুতোষ ম্যাজিকের অনুষ্ঠান ‘চকোবিন জাদুর দেশে’ আরটিভিতে সম্প্রচার শুরু হয় ২০১২ সালের প্রথম দিকে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 02:21 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

‘চকোবিন জাদুর দেশে’ অনুষ্ঠানের প্রতি পর্বে শিশু কিশোর ম্যাজিশিয়ানরা দর্শকদের জন্য ম্যাজিক পরিবেশন করে থাকে। পাশাপাশি প্রতি পর্বে অনুষ্ঠানটির উপস্থাপক ম্যাজিশিয়ান শাহীন শাহ্ শিশু-কিশোরদের একটি ম্যাজিক ট্রিক শেখান।

অনুষ্ঠানের অন্যান্য পর্বে থাকে বিদেশি ম্যাজিশিয়ানদের ম্যাজিক।  প্রতি পর্বে দর্শকদের জন্য দেশ এবং দেশের বাইরের নানা বিষয় নিয়ে একটি কুইজ থাকে, যার সঠিক উত্তর এস এম এস করে লটারির মাধ্যমে দর্শকরা জিতে নিতে পারেন পুরস্কার।

ম্যাজিশিয়ান শাহীন শাহ্র মূলভাবনা এবং আরটিভির অনুষ্ঠান প্রযোজক এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টা ২০মিনিটে প্রচার করা হয়।