২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতি চান রিহানা

আর অ্যান্ড বি তারকা রিহানা জানিয়েছেন কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি চান তিনি। এই মুহূর্তে ওয়ার্ল্ডট্যুর ‘ডায়মন্ড’ নিয়ে ব্যস্ত রিহানা বলেছেন এটি শেষ হলে কিছুটা সময় কাজ থেকে দূরে থাকবেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 02:27 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

‘হাফিংটন পোস্ট’ জানিয়েছে, ২০১৩ সালে প্রথমবারের মত নিজের নকশায় পোশাক তৈরির কাজ শুরু করেন ২৫ বছর বয়সি রিহানা। এছাড়াও এবছর তার অ্যালবামের দু’টি সিঙ্গেল হয়েছে সুপারহিট, সেই সঙ্গে জিতেছেন একটি গ্র্যামি অ্যাওয়ার্ড।

রিহানার প্রথম অ্যালবাম ‘মিউজিক অফ দ্যা সান’ প্রকাশিত হয় ২০০৫ সালে। এরপর তার বেশ কয়েকটি অ্যালবাম ব্যবসা সফল হয়েছে।