২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভুর সঙ্গে সাইফ

সম্প্রতি জানা গেছে, বলিউডি পরিচালক এবং কোরিওগ্রাফার প্রভুদেবার পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সাইফ আলি খান। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 02:11 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

ভারতের এক প্রভাবশালী সংবাদ মাধ্যম এ ব্যাপারে জানায়, ‘অজয় দেবগানের সঙ্গে এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটির কাজ শেষ করার পরই সাইফের সঙ্গে তার পরবর্তী সিনেমার কাজে হাত দেবেন প্রভু। সব যদি পরিকল্পনা মতো চলে তাহলে আশা করা যাচ্ছে ২০১৪-এর মার্চ মাসেই সিনেমাটির কাজ শুরু হবে।’

সিনেমাটি ‘ছোট নবাব’ সাইফের ইলুমিনাতি ফিল্মসের ব্যানারে নয়, বরং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারেই নির্মিত হবে, বলে জানা গেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ‘ইতোমধ্যেই সিনেমাটির গল্প নিয়ে সাইফ এবং প্রভু নিজেদের মধ্যে আলোচনা শেষ করেছেন। তবে বিস্তারিত আলোচনা এখনও বাকি আছে।’

বর্তমানে প্রভু তার পরবর্তী সিনেমা ‘রামায়া ভাস্তেভাইয়া’-এর কাজ করছেন। অন্যদিকে ‘বুলেট রাজা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইফ।