২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠবে জনের পোশাক

দরিদ্রদের সাহায্য করতে নিজের পোশাক দান করার পরিকল্পনা করছেন বলিউডি অভিনেতা জন আব্রাহাম। শুধু তাই নয় দাতব্য উদ্দেশ্যে অর্থ সংস্থান করতে নিজের পোশাক নিলামেরও আয়োজন করবেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 02:21 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

৪০ বছর বয়সি ওই অভিনেতা বলেন, ‘আমার কাছে যত পোশাক আছে তার একটি বড় অংশ আমি দান করে দিতে চাই। দু’জোড়া জিনস আর চারটি টি-শার্ট হলেই আমি মনে করি দিন কাটানো সম্ভব।

জন আরও বলেন, ‘আমি মনে করি এটি খুব ভালো একটি কাজ। আমরা শুটিংয়ের সময় নানা রকম পোশাক পাই। যা শুধু নষ্টই হয়। তাই সেগুলো নিলাম করে যে অর্থ আসবে তা আমি দাতব্য উদ্দেশ্যে ব্যয় করতে চাই।’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আই, মি আর ম্যায়’ সিনেমায় অভিনয় করেছেন জন। তার ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমাটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।