২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধুরীর নতুন সিনেমা ‘দেড় ইশকিয়া’

দীর্ঘ বিরতির পর আবারও রূপালি পর্দায় ফিরে আসছেন বলিউডি অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার নতুন সিনেমা ‘দেড় ইশকিয়া’ নিয়ে, আর ওই সিনেমার জন্য তাকে নাচ শেখাচ্ছেন ভারতের কত্থক শিল্পী প-িত বিরজু মহারাজ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 02:55 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

অভিষেক চৌবে পরিচালিত ‘দেড় ইশকিয়া’ হতে যাচ্ছে বিদ্যা বালান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘ইশকিয়া’র সিকুয়াল এবং সিনেমাটির শুটিং হচ্ছে ভারতের লখনৌতে।

প-িত বিরজু মহারাজ এর আগেও ‘দেবদাস’ এবং ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় মাধুরীর জন্য কোরিওগ্রাফি করেছিলেন।

মাধুরী ছাড়াও ‘দেড় ইশকিয়া’ সিনেমাটিতে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ, আরশাদ ওয়ারসি এবং কঙ্কণা রানাউত।