অ্যানের ‘অস্কার পোশাক’ বিতর্ক
এবারের অস্কারে ‘পার্শ¦ চরিত্রে সেরা অভিনেত্রী’র পুরস্কার পাওয়া অ্যান হ্যাথওয়ে আলোচিত হয়েছিলেন অনুষ্ঠানটিতে তার পরিহিত পোশাকটি নিয়েও। জানা গেছে, আরেক অভিনেত্রীর সঙ্গে মিলে যাওয়ার কারণে নিজের পূর্বনির্ধারিত পোশাকটি একেবারে শেষ মুহূর্তে বদলেই নাকি হালকা গোলাপী রং এর ওই প্রাডা গাউনটি পরতে হয়েছিলো তাকে! খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এবারের অস্কার-সন্ধ্যায় পুরস্কার জিতলেও পোশাকের জন্য বেশি আলোচিত হয়েছেন অ্যান। অস্কার অনুষ্ঠানে প্রথমে নিজের প্রিয় ডিজাইনার ভ্যালেন্টিনোর তৈরি গাউন পরার সিদ্ধান্ত নেন অ্যান; কিন্তু পোশাকটি তার ‘লা মিজারেবলস’ সিনেমার সহশিল্পী আমান্ডা সেফ্রায়েডের পোশাকের সঙ্গে মিলে যাওয়ায় শেষ মুহূর্তে প্রাডার একটি গোলাপী গাউন পরে অনুষ্ঠানে আসেন অ্যান। আমান্ডার সঙ্গে তার মনোমালিন্য চলছে বলেই নাকি এক রকম পোশাক পরেননি তিনি।
তবে বিষয়টি নিয়ে অ্যান প্রথমে একটি বিবৃতিতে কথা বললেও পরবর্তীতে তার মুখপাত্র মনোমালিন্যের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। আমান্ডাকে অ্যানের প্রিয় বান্ধবী বলে দাবি করেছেন তিনি। আর এই বিষয়টি নিয়েও এখন বিতর্কের ঝড় চলছে হলিউড জুড়ে।
