২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে অ্যাং লির ‘নামাস্তে’

৮৫ তম অস্কারের আসরে ‘লাইফ অফ পাই’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পদক পান পরিচালক অ্যাং লি। এটি নিঃসন্দেহে তার জন্য একটি বিশেষ সময়। তবে পুরস্কার গ্রহণের পর বক্তব্যের শেষে অ্যাং লির বলা ‘নামাস্তে’ তার ভারতীয় ভক্তদের জন্যও একটি মূল্যবান মুহূর্ত ছিলো। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 12:39 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

ইয়ান মার্টালের উপন্যাস অবলম্বনে ‘লাইফ অফ পাই’ সিনেমায় ভারতীয় একটি ছেলের লাইফ বোটে বেঁচে থাকার যুদ্ধের কাহিনী তুলে ধরা হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে দিল্লীর সূর্য শর্মা। অন্য দু’টি মূখ্য চরিত্রে ছিলেন বলিউডি অভিনেতা ইরফান খান এবং অভিনেত্রী টাবু।

পুরস্কার গ্রহণের পর অ্যাং লি সিনেমাটির প্রযোজক, ভারতীয় দল, সূর্য এবং সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান। শেষে ‘নামাস্তে’ বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

এই প্রসঙ্গে বলিউডি সেলিব্রিটিরা টুইট করেন:

শোভা দে: ‘বক্তব্যের শেষে অ্যাং লির ‘নামাস্তে’ তার হাতের সোনালি পদকটির চাইতেও বেশি মূল্যবান।’

কবির বেদী: ‘অস্কারে ‘লাইফ অফ পাই’ মোট চারটি পদক জয় করেছে। এর মধ্যে অ্যাং লি জয় করেছেন শ্রেষ্ঠ পরিচালকের খ্যাতি। তিনি ‘নামাস্তে’র মধ্য দিয়ে তার বক্তব্য শেষ করেন।’

আর. মাধভান লেখেন, ‘অস্কারের আসরে ‘নামাস্তে’ সত্যিই দারুণ। মিস্টার লি কে ভালোবাসা। আর সূর্য, ইরফান ও টাবুর জন্য শুভকামনা।’

অনুপম খের: ‘লাইফ অফ পাই’-এর পুরো দলকে আমার শুভেচ্ছা। আর মিস্টার লি কেও। তার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’

সেরা পরিচালক ছাড়াও, সেরা সিনেমেটোগ্রাফি, ভিজ্যুয়াল এফেক্ট এবং মিউজিকের জন্য অস্কার অর্জন করে ‘লাইফ অফ পাই’ সিনেমাটি।