২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহত হৃত্বিক

বলিউডি অভিনেতা হৃত্বিক রোশন সম্প্রতি একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। খবর মিডডের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 05:52 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি কোমল পানীয়ের প্রচারের কাজ করতে গিয়ে ‘স্কাই ডাইভিং’ করেন হৃত্বিক, আর তখন হাঁটুতে মারাত্মকভাবে আঘাত পান তিনি।

এক সূত্র জানিয়েছে, ‘ওই কোমল পানীয়টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৃত্বিক ফেব্রুয়ারি মাসের শুরুতে বিজ্ঞাপনে কাজ করার জন্য বালি দ্বীপে যান। তবে ব্যাথা অনেক বেশি বাড়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ওষুধ খেয়ে কাজ করেন ঋত্বিক।‘

জানা গেছে, বিজ্ঞাপনটির জন্যও কিছু বিশেষ সাহসী দৃশ্যে অভিনয় করতে হয়েছে হৃত্বিককে। যার মধ্যে এক পর্যায়ে হেলিকপ্টার থেকে লাফ দেবার পর তাকে হাঁটু ভাঁজ করতে বলা হয় এবং হাঁটু ভাঁজ করার সময় মারাত্মকভাবে আঘাত পান তিনি। তবে সূত্রটি আরও জানায়, এরপর মাত্র তিন ঘণ্টা বিরতি নিয়ে আবারও কাজ শুরু করেন ওই অভিনেতা।

তবে এ বিষয়ে হৃত্বিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কথা সত্যি, কাজটা কঠিন ছিল তবে আমি ভালই ছিলাম।’