প্রি-অস্কার পার্টির উপস্থাপক ফ্রিদা
২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এর আগে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে প্রি-অস্কার পার্টি। এর মধ্যে একটি পার্টি উপস্থানা করবেন ভারতীয় বংশোদ্ভ’ত অভিনেত্রী ফ্রিদা পিন্টো। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
অনুষ্ঠানটিতে মেয়ে শিশু এবং তাদের শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হবে। অনুষ্ঠানে ফ্রিদা, একটি প্রভাবশালী ম্যাগাজিনের সঙ্গে চলচ্চিত্র এবং সামাজিকভাবে মেয়ে শিশুদের শিক্ষার ব্যপারে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করবেন।
১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানে ডিজে পার্টিরও আয়োজন থাকছে। এখানে উপস্থাপনা করবেন ডিজে এস।
এ বিষয়ে ফ্রিদা পিন্টোর মুখপাত্র বলেন, ‘ফ্রিদাকে যখন অস্কার পূর্ব পার্টি উপস্থাপনা করার জন্য বলা হয় তিনি অত্যন্ত আনন্দিত হন। মেয়ে শিশুদের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য ফ্রিদা মনে প্রাণে কাজ করার চেষ্টা করছেন। আর কোনোভাবেই এ সুযোগ হাতছাড়া করতে চান নি।’
