২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ফেব্রুয়ারি থেকে ‘অন্তর্ধান’

২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের চলচ্চিত্র অর্ন্তধান । এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, রেখা চৌধুরী, বিনয় ভদ্র, সাবরীনা (শিশু শিল্পী), তনয় (শিশু শিল্পী) প্রমুখ।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 01:59 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

এ আর জাহাঙ্গীরের চিত্রধারণে এর আবহ সংগীত করেছেন ইমন সাহা ও সঙ্গীত পরিচালনা করেছেন সুজয় শ্যাম। চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ হয়েছে চাপাইনবাবগঞ্জ, দৌলতপুর হয়ে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত।

এ বিষয়ে ডায়মন্ড বলেন, ‘২০১০ সালে চলচ্চিত্র অর্ন্তধানের দৃশ্য ধারণের কাজ শুরু করি। তিন বছর পর সিনেমাটি দর্শকদের জন্য মুক্তি দিতে পেরে আমি ভীষন খুশি।’

তিনি আরো বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছি। তাই সিনেমাটি মুক্তি দিতে এত দেরি হয়ে গেল। ছবি মুক্তির আগে আমি ভারতের গান্ধীনগর,জাগ্রান ও কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছি। ভারতে এটি খুবই প্রশংসিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের গণমাধ্যমে খুব ভালো সাড়া মিলেছিলো।’

পদ্মার চরে ছেলে ও মেয়ে শিশু হাত দিয়ে মাটি তুলে ছোট ছোট দু’টি পুকুর তৈরি করে। সেই পুকুরে তারা দু’টি মাছ ছেড়ে দেয়। মেয়ে শিশুটির পুকুরে পানি বেশি প্রবাহিত হওয়ায় তার মাছটি ভালোভাবে বেড়ে উঠতে থাকে। এটি দেখে ছেলেটি তার পুকুরে বাঁধ দেয়। তখন মেয়েটির পুকুরে সঠিকভাবে পানি প্রবাহিত হয় না। তৈরি হয় সঙ্কট। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটি।

চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে ডায়মন্ড বলেন, ‘সারা পৃথিবীর সঙ্কট এখন পানি। আমাদের পাশ্ববর্তী দেশের সঙ্গে আমাদের পানির হিস্যা নিয়ে যে ধরনের সঙ্কট তৈরি হয়েছে তা খুবই দুঃখজনক।’