২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতিবাচক চরিত্র চান অক্ষয়

বলিউডি অভিনেতা অক্ষয় কুমার এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘স্পেশাল ছাব্বিশ’-এর প্রচারে। সিনেমাটিতে তিনি একজন সিআইডি অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সেরকমই এক অনুষ্ঠানে সম্প্রতি পরবর্তীতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খবর এনডিটিভির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 04:52 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

বলিউডে ‘খিলাড়ি’ হিসেবে পরিচিত অক্ষয় তার ক্যারিয়ারে অ্যাকশন, কমেডি এবং রোমান্স সব ক্ষেত্রেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমি কঠিন কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চাই। অ্যাকশনে ভরপুর একটি চরিত্র। যেখানে নায়ককে কঠিন সংকটে ফেলতে পারব আমি।’

বলিউডি কোন অভিনেতাকে তিনি এমন ‘সংকটে’ ফেলতে চান, জানতে চাইলে অক্ষয় বলেন, ‘সেটা যে কেউ হতে পারে। আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই।’

মুক্তিপ্রতীক্ষিত ‘স্পেশাল ছাব্বিশ’ সিনেমাটি পরিচালনা করেছেন নিরাজ পান্ডে। সিনেমাটিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, অনুপম খের, জিমি শেরগিল এবং কাজল আগারওয়াল। ৮ ফেব্রুয়ারি মুক্তির প্রতীক্ষায় রয়েছে সিনেমাটি।