‘অন্যরকম ভালোবাসা’র গান
শাহিন সুমন পরিচালিত চলচ্চিত্র ‘অন্যরকম ভালোবাসা’র অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে ২৮ জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে। ওই সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন, সামিনা চৌধুরী, এস.আই টুটুল, ডলি সায়ন্তনী, শফিক তুহিন, ন্যান্সি, কিশোর, মিলা ও ফুয়াদ।
অনুষ্ঠানে জানানো হয়, ১টি ইন্সট্রুমেন্টালসহ মোট ৯টি গানের ওই অ্যলবামে গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শফিক তুহিন, ফুয়াদ ও শওকত আলী ইমন। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শওকত আলী ইমন, শফিক তুহিন ও ফুয়াদ।
মোড়ক উন্মোচন করেন গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার, লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান, গীতিকার শফিক তুহিন এবং সিনেমার প্রধান অভিনেত্রী মাহিয়া মাহী।
