২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামীদের বিয়ের অধিকার গুরুত্বপূর্ণ: জুলিয়ান মুর

হলিউডি অভিনেত্রী জুলিয়ান মুর, যিনি সমকামীদের অধিকার রক্ষা নিয়ে বরাবরই সোচ্চার, সম্প্রতি জানিয়েছেন সমলিঙ্গের মানুষদের মধ্যে বিয়ের ব্যাপারটি তার কাছে গুরুত্বপূর্ণ। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

সেঁজুতি শোণিমা নদী

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 12:10 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

নিজেকে একজন নারীবাদী দাবি করে জুলিয়ান বলেন, ‘একজন নারীবাদী সত্যিকার অর্থে মানবতাবাদীই। আর সেকারণে সমকামীদের বিয়ের অধিকারের ব্যাপারটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি আসলে, কর্মক্ষেত্র, জীবন এবং বিয়ে সবক্ষেত্রেই সবার সমান অধিকার পাওয়া নিয়ে।’

সম্প্রতি টেলিভিশন ফিল্ম ‘গেইম চেইঞ্জ’ এ অভিনয়ের সুবাদে এবারের গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পদক জয় করেছেন জুলিয়ান। একই বিভাগে এবার তিনি মনোনীত হয়েছেন বাফটা পুরস্কারের জন্যও।