২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেইস ২’: প্রথম দিনেই বাজিমাত

আব্বাস-মাস্তান পরিচালিত ‘রেইস ২’ মুক্তির প্রথম দিইে বক্স অফিস থেকে উঠিয়ে নিয়েছে ১৫ কোটি ১২ লাখ রুপি। ২৫ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পায় ২০০৮ এর সিনেমা ‘রেইস’ এর সিকুয়েলটি। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

সেঁজুতি শোণিমা নদী

বিনোদন ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 12:02 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

এ ব্যাপারে এক বিবৃতিতে ‘ইন্ডিয়া থিয়েট্রিকাল ডিস্ট্রিবিউশন’ এর প্রধান গৌরব ভার্মা জানান, ‘রেইস ২ এর মুক্তি নিয়ে আমরা দারুণ খুশি। এটি যাতে বেশি বেশি আয় করতে পারে, সেকারণেই ৩২০০ হলে এটি মুক্তি দিয়েছিলাম আমরা- যা বলিউডি সিনেমার ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ। এই সাফল্য সপ্তাহের শেষেও বজায় থাকবে- এমনটাই আমাদের আশা।’

সিনেমাটিতে অভিনয় করেছেন, সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ, অনিল কাপুর এবং আমিশা প্যাটেল। অ্যাকশন থ্রিলার সিনেমাটির বেশ কয়েকটি গান এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।