২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ইমরান-কারিনা

দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডি অভিনেতা ইমরান খান এবং অভিনেত্রী কারিনা কাপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 01:08 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

করণ জোহরের প্রযোজনায় ‘গোরি তেরে পেয়ার মে’ নামের ওই সিনেমা পরিচালনা করবেন পরিচালক পুনিত মালহোত্রা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

এক সূত্র জানায়, ‘আসন্ন এ সিনেমায় অভিনয় শিল্পী হিসেবে কারা থাকবেন, এ বিষয়ে অনেক চিন্তা ভাবনার পর করণ এবং পুনিত গোরি তেরে পেয়ার মে সিনেমার প্রধান চরিত্রের জন্য ইমরান খান এবং কারিনা কাপুরকেই বেছে নেন।’

চলতি বছরের মার্চ মাস নাগাদ সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে। এর আগে ইমরান-কারিনার জুটিকে দেখা গেছে রোমন্টিক কমেডি সিনেমা ‘এক ম্যায় আউর এক তু’-এ।

‘আই হেট লাভ স্টোরিস’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন পুনিত মালহোত্রা। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ইমরান খান এবং সোনাম কাপুর।