২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজে লেডি গাগা

বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উপলক্ষ্যে আয়োজিত ‘বল পার্টি’-তে যে শিল্পীরা পরিবেশন করবেন তাদের মধ্যে থাকছেন পপ তারকা লেডি গাগা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 03:03 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

এ ব্যাপারে রোলিং স্টোন ম্যাগাজিন জানায়, ২২ জানুয়ারি হোয়াইট হাউজের সদস্যদের জন্য আয়োজিত বল পার্টিতে পারফর্ম করতে যাচ্ছেন ২৬ বছর বয়সি গাগা।

প্রতিবার শুধুমাত্র হোয়াইট হাউজ সদস্যদের নিয়ে ব্যক্তিগত একটি পার্টির আয়োজন করা হলেও এবারের ৫৭তম ‘ইনওগারেশন বল পার্টি’তে থাকছে তারকাদের মেলা। এবারের আয়োজনে উপস্থিত থাকবেন কেটি পেরি, স্টিভ ওয়ান্ডার এবং অ্যালিসিয়া কিজের মতো তারকা।

এছাড়াও কমান্ডার ইন চিফকে সম্মান প্রদর্শনে পরিবেশন করবেন জেমি ফক্স. ব্র্যাড পিসলি, জেনিফার হাডসন এবং মার্ক অ্যান্টনি। বিয়ন্সি নোলস, জেমস টেইলর এবং কেলি ক্লার্কসনও আয়োজনটিতে পারফর্ম করবেন বলে জানা গেছে।