অস্কারের মঞ্চে ‘লা মিজারেবলস’
এবারে অস্কারের মঞ্চে ‘লা মিজারেবলস’ সিনেমার গানের সঙ্গে পরিবেশন করবেন সিনেমাটির অভিনয় শিল্পী হিউ জ্যাকম্যান, অ্যান হাথওয়ে, এডি রেডমেইন, আমান্ডা সেফ্রায়েড এবং সামান্থা বার্কস। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
ওই তারকারা ‘ক্যান ইউ হিয়ার দি পিপল সিং?’ অথবা ‘ওয়ান ডে মোর’ গানের সঙ্গে পরিবেশন করবেন বলে জানা গেছে। আবার ‘লা মিজারেবলস’ সিনেমার গানগুলোর মিশ্রণে তৈরি করা ট্র্যাকেও পারফর্ম করতে পারেন তারা।
২৪ ফেব্রুয়ারি ৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর পর্দা উঠতে যাচ্ছে। এ বছরের অস্কারে পুরস্কারের দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে ‘লা মিজারেবলস’ অন্যতম। সেরা চলচ্চিত্রসহ মোট ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি।
