২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবে ক্লিন্টন

১৩ জানুয়ারি অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে চমকে দেন বিল ক্লিন্টন। অনুষ্ঠানে উপস্থিত সকল অভিনয় শিল্পী এবং হলিউডের সঙ্গে সংযুক্ত সকলে দাঁড়িয়ে স্বাগত জানান আমেরিকার ৪২তম রাষ্ট্রপতিকে। খবর এনডিটিভির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 09:24 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

গোল্ডেন গ্লোবের আসরে বিল ক্লিনটনের উপস্থিতি জর্জ ক্লুনি, লিনা ডানহাম, স্টিভেন স্পিলবার্গের মত সেলিব্রেটিদের চমকে দিয়েছিলো। অনুষ্ঠানে তিনি স্পিলবার্গ পরিচালিত এবং ড্যানিয়েল ডে-লুইস অভিনীত ‘লিঙ্কন’ সিনেমাটি সম্পর্কে মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলেন। সিনেমাটিতে ১৬তম আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ডে-লুইস। সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন তিনি।

দাসত্ব প্রথা বন্ধ করার পিছনে আব্রাহাম লিঙ্কনের অবদান সম্পর্কে ক্লিনটন বলেন, ‘দাসত্ব প্রথা বন্ধ করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এ কাজে অনেক ত্যাগ স্বীকারও করতে হয়েছে তাকে।’

তিনি আরো বলেন, ‘হাউজ অফ রিপ্রেসেনটিটিভদের মধ্যে একটি বিল পাশ করানো এবং সেটির স্বীকৃতি পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। অনেক কাঠখড় পোড়াতে হয় এটি করতে।’

সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, ‘সিনেমাটি আমাদেরকে তার সেই কষ্টকর যাত্রার কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের মধ্যে আশার সৃষ্টি করে যে, আমরা চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারি।’