মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ব্যান্ড শিল্পী হাসানের ব্যান্ড 'জন্মভূমি'র প্রথম অ্যালবামের জোর প্রস্তুতি চলছে।
হাসান বলেন, "ইতিমধ্যে তিন চারটি গান তৈরি করে ফেলেছি। আশা করি এই বছরেই 'জন্মভূমি'র প্রথম অ্যালবাম বাজারে আসবে।"
তিনি আরও জানান, ব্যান্ডের প্রথম অ্যালবামে জন্মভূমি শিরোনামেও একটি গান থাকবে।
২০০৪ সালে হাসান 'স্বাধীনতা' ব্যান্ড ভেঙ্গে দিয়ে 'জন্মভূমি' ব্যান্ড প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি আর্ক ব্যান্ডের সদস্য ছিলেন।
আর্ক ব্যান্ডে থাকার সময় গুরু, সুইটি, এককী গানগুলো গেয়ে তিনি জীবনে খ্যাতি লাভ করেন।
জন্মভূমি ব্যান্ডের বর্তমান লাইন আপ হচ্ছে - হাসান (গায়ক), টিটো (গিটার), আসাদ (ড্রামস), নাবিল (কিবোর্ড) ও সোহেল (বেস গিটার)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএ/ওএস/১৯৪৮ঘ.
bdnews24