২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃদ্ধি পেল সেন্সর ফি

সেন্সর বোর্ডে ছবি দেওয়ার ফি বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। সেন্সর ছাড় পত্র পাওয়া জন্য ছবি মুক্তির আগে সেন্সর বোর্ডে জমা দিতে হয়। এরজন্য ১৩ হাজার ফুট ব্যাপ্তির একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সেন্সর প্রদর্শনীর জন্য একজন প্রযোজককে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ১৩ হাজার টাকা জমা দিতে হত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সেন্সর বোর্ডে ছবি দেওয়ার ফি বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। সেন্সর ছাড় পত্র পাওয়া জন্য ছবি মুক্তির আগে সেন্সর বোর্ডে জমা দিতে হয়। এরজন্য ১৩ হাজার ফুট ব্যাপ্তির একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সেন্সর প্রদর্শনীর জন্য একজন প্রযোজককে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ১৩ হাজার টাকা জমা দিতে হত। ২২ ফেব্র"য়ারি তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে চলচ্চিত্র প্রতি ২৫ হাজার টাকা নির্ধারণ করার নির্দেশ জারি করে। এই প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক আ.ন.ম বদরুল আলম বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডকে এই নির্দেশের কথা অবহিত করে। বর্ধিত ফি এর নতুন নির্দেশ ১৬ মার্চ থেকে কার্যকর হবে বলে জানা যায়। এ প্রসঙ্গে আ.ন.ম বদরুল আলমের কার্যালয়ের এমএলএসএস মোহাম্মদ ফিরোজ বিশ্বাস বলেন, "রাজস্ব আয় বৃদ্ধির জন্যই নতুন এই নির্দেশটি জারি করা হয়েছে। প্রযোজক পরিবেশকদের কাছ থেকে এ ব্যাপারে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/২০৫৫ঘ.