২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবিরাম চেষ্টায় জয়

টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে উঠে পড়ে লেগেছেন। ইতিমধ্যে তিনি 'জীবনের গল্প', 'গ্রাম গঞ্জের পিরিতি' ও 'এই যে দুনিয়া' চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু ছবিগুলো খুব একটা সাফল্য পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে উঠে পড়ে লেগেছেন। ইতিমধ্যে তিনি 'জীবনের গল্প', 'গ্রাম গঞ্জের পিরিতি' ও 'এই যে দুনিয়া' চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু ছবিগুলো খুব একটা সাফল্য পায়নি। এই তিনটি ছবিতেই জয়ের বিপরীতে ছিলেন চিত্র নায়িকা শাবনূর। এরমধ্যে দুটি ছবি পরিচালনা করছেন গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সম্পর্কে জয়ের মামা হন এই পরিচালক। শাবনূর এবং মামা গাজী মাজহারুল আনোয়ারের উপর ভর করে চলচ্চিত্রে অভিনয় করেও বড় পর্দায় আশানুরূপ সাফল্য পাননি এই টিভি অভিনেতা। তাই গাজী মাজহারুল আনোয়ার তার পরের ছবি 'পাষাণের প্রেম' এ জয়ের বিপরীতে নিয়েছেন হালের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও গুনী অভিনেত্রী মৌসুমিকে। এটি হবে টিভি অভিনেতার বড় পর্দায় চতুর্থ কাজ। নতুন ছবিতে অভিনয় ও ক্যারিয়ার সম্পর্কে জয় বলেন, "মৌসুমি ও অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করাটা অবশ্যই আমার জন্য টার্নিং পয়েন্ট। আগের তিনটি ছবিতে আশানুরূপ সাফল্য না পেলেও, ওইসব চলচ্চিত্রগুলোর মাধ্যমে আমি লড়াই করার মত একটি অবস্থানে পৌছিয়েছি। আশা করি এই চতুর্থ ছবিটি দিয়ে আমার প্রত্যাশা পূরণ হবে।" ১৮ মার্চ এফডিসি'র সাত নম্বর ফ্লোরে 'পাষাণের প্রেম' ছবির শুটিং শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৫২ঘ.