মার্চ ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অনলাইন ডাক ব্যবস্থায় সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও আছে। এর মধ্যে অন্যতম হল অযাচিত চিঠি ও কাগজপত্র পাওয়া। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অযাচিত ও অপ্রয়োজনীয় কাগজপত্র দেখতে গিয়ে ব্যস্ত নাগরিক জীবনের অনেকটা মূল্যবান সময় নষ্ট হচ্ছে। ফলে ত্যক্ত-বিরক্ত মার্কিন জনগণ এর বিহিত চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন। এখানেই শেষ নয়। তারা ইতিমধ্যে ডু নট মেইল নামে প্রচারণাও শুরু করেছে। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এগিয়ে এসেছেন 'টাইটানিক' খ্যাত জ্যাক লিওনার্দো ডি ক্যাপ্রিও। খবর জিনিউজডটকমের।
অযাচিত ডাকের বিরুদ্ধে লেখা স্মারকলিপিতে তিনি স্বাক্ষর দিয়েছেন। তার সাথে সাথে এগিয়ে এসেছেন অন্যান্য তারকারাও। স্মারকলিপিতে অ্যাডাম গ্রেনিয়ার, ডেরিল হান্নাহ্, অ্যালিসিয়া সিলভেস্টারস্টোন সহ অনেকের স্বাক্ষর যোগ হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২০৪৭ঘ.
bdnews24