২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনজীর লিটনের 'স্পেশাল ফুর্তি'

স্বাধীনতার মাসে দেশপ্রেমকে উপজীব্য করে নাটক লিখলেন ছড়াকার আনজীর লিটন। এক খন্ডের এই নাটকটির নাম 'স্পেশাল ফুর্তি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্বাধীনতার মাসে দেশপ্রেমকে উপজীব্য করে নাটক লিখলেন ছড়াকার আনজীর লিটন। এক খন্ডের এই নাটকটির নাম 'স্পেশাল ফুর্তি'। ২০ মার্চ রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিতব্য নাটকটি প্রযোজনা করেছেন রফিক উদ্দিন। অভিনয় করেছেন - ফখরুল হাসান বৈরাগী, জিল্লুর রহমান, টেলি সামাদ, সমু চৌধুরী, আনিসুর রহমান মিলন, সোহেল খান, ফারজানা ছবি, কচি খন্দকার, কবি আসলাম সানী, শাহীন, নাফিজা ও লিটন খন্দকার প্রমুখ। এই নাটকের মাধ্যমে কমেডি অভিনেতা টেলি সামাদ ছয় বছর পর আবারও অভিনয়ে ফিরে এলেন। 'জব্বার মিয়া' নাটকে অভিনয়ের পর তিনি কোন নাটকে অভিনয় করেন নি। ক্রিকেট ও ফুটবল এর জনপ্রিয়তায় দেশী খেলা হাডুডু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই বিষয়কে উপজীব্য করে নাটকের কাহিনী রচনার করেছেন আনজীর লিটন। নাটক সম্পর্কে আনজীর বলেন, "স্বাধীনতার মাসের সব নাটকই যে মুক্তিযুদ্ধ বিষয়ক হতে হবে এমনতো কোন কথা নেই। তাই গতানুগতিক কাহিনীর বাইরেই 'স্পেশাল ফুর্তি' নাটকের কাহিনী তৈরি করেছি। ভিন্ন আঙ্গীকে দেশাত্মবোধকে ধারণ করার চেষ্টা করেছি।" আনজীর লিটন এর আগেও বেশ কয়েকটি নাটক রচনা করছেন। উল্লেখযোগ্যগুলো হল - ফ্যামিলি কনফারেন্স, হার্টবিট, ঘোমিওপ্যাথি, বাবু বিবি বিলাস, কাঁচের মেয়ে, দম্পতি পর্ব। এছাড়া গুজব নামে একটি ধারাবাহিক নাটকও রচনা করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/এমআইআর/২০৪০ঘ.