২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক দৌড়ে সাইফ ও সোহা

এ বছর অলিম্পিক প্রতিযোগিতায় ভারতীয় হকি টিম খেলতে না পারলেও তাদের জন্য কিছু সান্তনা রয়েছে। সাইফ আলী খান ও তার বোন সোহা আলী খান টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেইজের সঙ্গে অলিম্পিকের মশাল বহন করবেন এবার ভারতের পক্ষে। খবর এনডিটিভির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- এ বছর অলিম্পিক প্রতিযোগিতায় ভারতীয় হকি টিম খেলতে না পারলেও তাদের জন্য কিছু সান্তনা রয়েছে। সাইফ আলী খান ও তার বোন সোহা আলী খান টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেইজের সঙ্গে অলিম্পিকের মশাল বহন করবেন এবার ভারতের পক্ষে। খবর এনডিটিভির। ভারত থেকে এবার মোট ৬ জন মশাল বহনকারী থাকছেন। বিশেষ বিবেচনায় বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে এদের মনোনীত করা হয়েছে। পেইজ ইতোমধ্যে একবার অলিম্পিক পদক লাভ করেছেন। বেইজিংয়ে ভারতের হয়ে এবারও পুরুষ দ্বৈত ক্যাটাগরিতে টেনিস খেলবেন তিনি। সাইফ ও সোহা লেনোভো'র ব্রান্ড অ্যাম্বাসেডর। বিশ্বব্যাপী ২০০৮ সালের অলিম্পিক মশাল দৌড় কর্মসূচীর অংশীদার লেনোভো। ১৭ এপ্রিল নিউ দিল্লিতে বেইজিং ২০০৮ অলিম্পিক মশাল দৌড় শুরু হবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০৩৪ ঘ.