২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় কুমার বিশ্বজিৎ

চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করতে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। এর আগে তিনি চলচ্চিত্রে গান করেছেন। তবে এবারই প্রথম তিনি ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করতে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। এর আগে তিনি চলচ্চিত্রে গান করেছেন। তবে এবারই প্রথম তিনি ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন। নাম ঠিক না হওয়া এই ছবিটি পরিচালনা করছেন পিএ কাজল। চলতি মাসের শেষ দিকে এই ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ শুরু করবেন বলে জানান কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, "গান নিয়ে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছা আমার নেই। শুধু শখ থেকেই এই কাজটি করছি। তবে ভালো মানের কাজ পেলে চলচ্চিত্রে আরও কাজ করতেও পারি।" এছাড়া কুমার বিশ্বজিতের নতুন একক অ্যালবামের কাজ প্রায় শেষ। নাম ঠিক না হওয়া বিশ্বজিতের ২৮তম এই অ্যালবামটি পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/১৯৪১ ঘ.