২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালক তিশা, ক্যামেরা ম্যান নীরব

মুক্তিযুদ্ধ বিষয়ক একটি অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিশা। আর সেই অনুষ্ঠানের চিত্র গ্রাহকের কাজ করছেন মডেল অভিনেতা নীরব। না বিষয়টি বাস্তবে নয়, নাটকের এরকম চরিত্রে অভিনয় করছেন তিশা ও নীরব। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটির নাম 'একলা চলবে'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 05:12 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মুক্তিযুদ্ধ বিষয়ক একটি অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিশা। আর সেই অনুষ্ঠানের চিত্র গ্রাহকের কাজ করছেন মডেল অভিনেতা নীরব। না বিষয়টি বাস্তবে নয়, নাটকের এরকম চরিত্রে অভিনয় করছেন তিশা ও নীরব। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটির নাম 'একলা চলবে'। স্বাধীনতা দিবসের বিশেষ এই এক খন্ডের নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। নাটক প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, "নাটকটি নির্মিত হয়েছে এই সময়ের কাহিনী নিয়ে। কিন্ত উপজীব্য হচ্ছে মুক্তিযুদ্ধ। নাটকের কাহিনী অনুযায়ী তিশা ও নীরব একটি স্যাটেলাইট চ্যানেলে চাকুরি করেন। চ্যানেল কর্তৃপক্ষ স্বাধীনতার মাস উপলক্ষে তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুুদ্ধ ভিত্তিক একটি অনুষ্ঠান নির্মাণ করার দায়িত্ব দেন তিশাকে। সে এই অনুষ্ঠান নির্মাণ করতে গিয়ে ক্যামেরাম্যান হিসেবে কাজ পান নীরবকে। ঘটনাচক্রে দুজন দুজনের প্রতি দুর্বল হয়ে পড়ে। এর মাঝে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জেগে ওঠে।" নাটকে অভিনয় করেছেন মাসুদ আলী খান, কেয়া চৌধুরী ও একদল টোকাই। চয়নিকা চৌধুরী পরিচালিত ছেষট্টিতম এক খন্ডের নাটক এটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/১০৪৭ঘ.