২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম অ্যালবাম নিয়ে 'অর্থহীন' এর সুমন

পহেলা বৈশাখ উপলক্ষে অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট সুমনের পঞ্চম একক অ্যালবাম 'অসমাপ্ত' প্রকাশিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 05:02 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পহেলা বৈশাখ উপলক্ষে অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট সুমনের পঞ্চম একক অ্যালবাম 'অসমাপ্ত' প্রকাশিত হতে যাচ্ছে। সুমন জানান, এই অ্যালবামটির গানগুলো আগের একক অ্যালবামের গানের মতই মেলোডি ধর্মী। ১২টি গানের এই অ্যালবামের কাজ এখনও চলছে। গানগুলোর কথা লেখা ও সঙ্গীত আয়োজন করছেন সুমন নিজেই। ভ্যালেনটাইন'স ডে উপলক্ষে এই বছর সুমনের একটি দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়েছে। অনিলার সঙ্গে করা এই অ্যালবামটির নাম 'এখন আমি'। সুমন এর প্রথম একক অ্যালবাম বের হয় ১৯৯৭ সালে। এরপর একে একে প্রকাশ পায় স্বপ্নগুলো তোমার মত (২০০১), জন ডেভারের গানগুলো নিয়ে বাংলা অ্যালবাম (২০০৬), বোকা মানুষটা (২০০৭)। এছাড়া সুমন এর ব্যান্ড অর্থহীন এর অ্যালবামগুলি হল - ত্রিমাত্রিক (২০০০), বিবর্তণ (২০০১), নতুন দিনের মিছিলে (২০০২), এবং ব্যান্ড ব্ল্যাকের সঙ্গে মিশ্র অ্যালবাম ধ্রুবক (২০০৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/১০৪৫ঘ.