২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইন ইলেভেন নিয়ে কোতিলার্দের ভাষ্য নিয়ে বিতর্ক

অস্কার বিজয়ী ফরাসী তারকা ম্যারিয়ন কোতিলার্দ নাইন ইলেভেন সম্পর্কে তার বক্তব্যে বলেছেন যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের ওই দূর্ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রই ঘটিয়েছে। ফ্রান্সের গণমাধ্যমে দেয়া তার এই বক্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

মার্চ ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অস্কার বিজয়ী ফরাসী তারকা ম্যারিয়ন কোতিলার্দ নাইন ইলেভেন সম্পর্কে তার বক্তব্যে বলেছেন যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের ওই দূর্ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রই ঘটিয়েছে। ফ্রান্সের গণমাধ্যমে দেয়া তার এই বক্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। খবর জিনিউজডটকমের। ৩২ বছর বয়স্ক কোতিলার্দ এ বছর সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে অস্কার লাভ করেন 'লা ভি এন রোজ' ছবিতে গায়িকা এডিথ পিয়াফের ভূমিকায় তার অনবদ্য অভিনয়ের জন্য। এক সাক্ষাৎকারে কোতিলার্দ নাইন ইলেভেনের ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের সরকারকে সরাসরি অভিযুক্ত করেন। কোতিলার্দের বক্তব্য উদ্ধৃত করে দি টেলিগ্রাফ জানায়, "আমার মনে হয় কিছু বিষয় সম্পর্কে আমাদের মিথ্যা বলা হয়েছে।" কোতিলার্দ বলেন যে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল একটা সেকেলে 'অর্থ শোষক'। একে আধুনিকায়ন করার বদলে ধ্বংস করে ফেলা অনেক সহজ ছিল। কোতিলার্দ প্রশ্ন তোলেন, "একইরকমের অন্য দালানগুলোয় বিমান আক্রমণ হয়েছে। কিন্তু সেগুলি কি এভাবে চোখের নিমেষে ধ্বসে গেছে? খুব সম্ভবত স্পেনে এরকম একটা দালানে বিমান আক্রমণের পর ২৪ ঘন্টা ধরে সেটি জ্বলছিল।" "ওই দালান কিন্তু ভেঙে পড়েনি। এরকম আর কোন দালানই ভেঙে পড়েনি। অথচ নিউ ইয়র্কের দালানটি কয়েক মিনিটেই ধুলায় মিশে গেল।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৪৪ ঘ