ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পেবল এর দেহে মঙ্গলবার অস্ত্রোপচার চালানো হয়। পেটে সিস্ট বা টিউমার হওয়ায় সোমবার এই মডেল ব্রাজিলের সাও পাওলো শহরের 'হসপিটাল সিরিও-লিবানেস' এ ভর্তি হন। বর্তমানে তিনি সুস্থ আছেন। তথ্যগুলো জানান নাওমির ব্যক্তিগত সচিব ও হাসপাতাল কর্তৃপ।
৩৭ বছর বয়স্ক এই মডেলের লস এঞ্জেলেস প্রতিনিধি জানান, "২৫ ফেব্র"য়ারি নাওমি পেটের সিস্ট বা টিউমার অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হন। ২৬ ফেব্র"য়ারি তার দেহে অস্ত্রোপচার করে সফলভাবে সিস্ট অপসারণ করা হয়। তিনি বর্তমানে সুস্থ হয়ে কাজে যোগ দেওয়ার অপোয় আছেন।"
নাওমির দেহে অস্ত্রোপচারটি করেন ডাক্তার আরিস্তোদেমো পিনোত্তি। তিনি ব্রাজিলের এক সংবাদ সংস্থাকে বলেন, "নাওমির দেহের অস্ত্রোপচারটি সফলভাবেই সম্পন্ন হয়েছে। যদিও ব্যাপারটা মারাত্মক ছিলো। তবে কোন খারাপ কিছু হয়নি। আর অস্ত্রোপচার করার সময়ও আমাকে চিন্তায় ফেলতে পারে এরকম কিছু ঘটেনি।"
বিভিন্ন উৎসবে অংশ নিতে ক্যাম্পেবল প্রায়ই ব্রাজিল যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/২১৫০ঘ.
bdnews24