২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন বিয়ে করার কোন ইচ্ছে আমার নেই : বানশালী

বেশ কিছু দিন ধরেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর ছাপা হচ্ছিল যে, সঞ্জয় লীলা বানশালি খুব শিঘ্রই কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টকে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু মঙ্গলবার প্যারিস থেকে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বানশালি এরকম কোন পরিকল্পনার কথা অস্বীকার করেন। বানশালী বর্তমানে প্যারিসের বিখ্যাত এক থিয়েটারের আমন্ত্রণে সেখানে পদ্মাবতী ব্যালে পরিচালনার কাজে ব্যস্ত আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বেশ কিছু দিন ধরেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর ছাপা হচ্ছিল যে, সঞ্জয় লীলা বানশালি খুব শিঘ্রই কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টকে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু মঙ্গলবার প্যারিস থেকে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বানশালি এরকম কোন পরিকল্পনার কথা অস্বীকার করেন। বানশালী বর্তমানে প্যারিসের বিখ্যাত এক থিয়েটারের আমন্ত্রণে সেখানে পদ্মাবতী ব্যালে পরিচালনার কাজে ব্যস্ত আছেন। এনডিটিভিকে বানশালি বলেন, "আমি শুনেছি দেশে কিছু সাংবাদিক আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। প্রেম, বিবাহ এগুলো খুবই ব্যক্তিগত বিষয়। যদি বিয়ের সিদ্ধান্ত হয় তাহলে আমি অবশ্যই তা সবাইকে জানাব। তবে এখনো পর্যন্ত এরকম কোন পরিকল্পনা আমার নেই।" রবিবার ৪৫ বছরে পা রাখলেন বানশালি। দেবদাস ছবির এই পরিচালক বলেন যে, এবার তার জন্মদিনের সবচেয়ে বড় উপহার হলো অপেরা পদ্মাবতী। প্যারিসের মর্যাদাসম্পন্ন থিয়েটার দ্যু শ্যালেতে'র জন্য এর পরিচালনার কাজেই এখন ব্যস্ত বানশালি। জন্মদিনে মা এবং ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্য না পেলেও বানশালি জানান, "এখানের অপেরা দলটি আমাকে নিঃসঙ্গ হতে দেয়নি। মাঝরাতে তারা পালকিকে করে কেক নিয়ে এসেছে, হ্যাপি বার্থডে গান গেয়েছে আমার জন্য।" আগামী দু সপ্তাহের মধ্যে পদ্মাবতী মঞ্চস্থ হতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৪২ ঘ