ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হিন্দি ছবিতে নাম লেখাতে যাচ্ছেন ভারতের খ্যাতিমান ক্রিকেটার যুবরাজ সিং, এরকমটাই শোনা যাচ্ছে। যুবরাজের বাবা যোগরাজ সিং তার সন্তানের জীবনকাহিনী নিয়ে একটি ছবি তৈরির ব্যাপারে খুবই আগ্রহী। খবর ভারতীয় ওয়েবসাইটের।
যোগরাজ সিং তার ক্যারিয়ার শুরু করেছিলেন ক্রিকেটার হিসেবে। ১৯৮১ সালে মোহালিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলেছিলেন। তবে ক্রিকেটে তার ক্যারিয়ার সুবিধের না হওয়ায় তিনি পরে বলিউডে যোগ দেন। কিন্তু সেখানেও তার ভাগ্য খোলেনি। শেষে পাঞ্জাবি অভিনেতা হিসেবে কাজ শুরু করেন তিনি। এ যাবৎ বেশ কিছু পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন যোগরাজ।
শোনা যায়, ক্রিকেটে ব্যর্থ হওয়ার পর তার সব ক্রিকেট ব্যাট পুড়িয়ে ফেলেছিলেন যোগরাজ। কিন্তু যুবরাজ জন্ম নেওয়ার পর ক্রিকেটে আবার আগ্রহী হয়ে ওঠেন তিনি। নিজের স্বপ্নকে সন্তানের মাধ্যমে পূরণে উদ্যোগী হন।
যে ছবিতে যুবরাজ সিং অভিনয় করবেন বলে ধারণা করা হচ্ছে তাতে যুবরাজের ক্রিকেটের জন্য সংগ্রামমূখর দিনগুলোর কথা তুলে ধরা হবে। তুলে ধরা হবে তার সফলতার গল্পও।
ছবির নাম এখনো ঠিক হয়নি। আর এ ছবিতে তার বিপরীতে দীপিকা পাড়
bdnews24