লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- অস্ট্রিয়ার ছবি 'দি কাউন্টারফেইটার্স' রবিবার অস্কারে সেরা বিদেশী ভাষার ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে। এই ক্যাটাগরিতে এটাই অস্ট্রিয়ার কোন ছবির প্রথম অস্কার লাভ।
ইজরায়েল, কাজাখস্তান, পোল্যান্ড ও রাশিয়ার ছবির সঙ্গে পাল্লা দিয়ে এ বছর অস্কার পেলো অস্ট্রিয়ার ছবিটি। ছবির পরিচালক স্তেফান রুজোভিৎস্কি।
অস্ট্রিয় হলোকাস্ট যুগের এই ছবিতে ভিন্ন দৃষ্টিকোণ থেকে কনসেনট্রেশন ক্যাম্পগুলোকে তুলে ধরা হয়। বাস্তব ঘটনার ভিত্তিতে নির্মিত এ চলচ্চিত্রে দেখানো হয়, নাৎসি বাহিনীর নির্দেশে কয়েকজন দক্ষতাসম্পন্ন বন্দী বিদেশী ব্যাংক নোট তৈরির কাজে যোগ দেয়। এইসব জাল নোট ব্যবহার করে জার্মানরা মার্কিন ও ব্রিটিশ অর্থনীতিতে ধস নামানোর পরিকল্পনা করে। কিন্তু বন্দী জাল নোট প্রস্তুতকারকরা তাদের এই পরিকল্পনা ভন্ডুল করে দেয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১০৪৫ ঘ
bdnews24