২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা সহ অভিনেত্রীর অস্কার পেলেন টিল্ডা

ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন সেরা অভিনেত্রীর অস্কার লাভ করলেন। 'মাইকেল ক্লেটন' ছবিতে নির্মম এক কর্পোরেট এটর্নির ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য রবিবার এই পুরস্কার পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 03:54 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন সেরা অভিনেত্রীর অস্কার লাভ করলেন। 'মাইকেল ক্লেটন' ছবিতে নির্মম এক কর্পোরেট এটর্নির ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য রবিবার এই পুরস্কার পান তিনি। ৪৭ বছর বয়স্ক এই তারকার জন্ম ইংলন্ডে। প্রিন্সেস ডায়ানার সঙ্গে ওয়েস্ট হিথ গার্লস স্কুলে লেখাপড়া করেছেন তিনি। বিভিন্ন চলচ্চিত্রে অগতানুগতিক চরিত্রে অভিনয় করে সফলতার সঙ্গেই এগিয়ে যাচ্ছেন এই তারকা। চলচ্চিত্রে টিল্ডা প্রথম বড় ধরনের ব্রেক পান ১৯৯২ সালে। ওই বছর 'অরল্যান্ডো' ছবিতে অন্যবদ অভিনয় করে অনেকের নজর কাড়েন তিনি। ২০০০ সালে লিওনার্দো ডি ক্যাপ্রিও'র সঙ্গে 'দি বিচ' ছবিতে অভিনয় করে হলিউডে তারকা খ্যাতি লাভ করেন এই অভিনেত্রী। ২০০১ সালে সমালোচকদের প্রশংসাধন্য 'দি ডিপ এন্ড' ছবিতে অনবদ্য অভিনয় করেন টিল্ডা। 'অ্যাডাপ্টেশন' ছবির এই তারকা 'দি ক্রনিকলস অফ নার্নিয়া: দি লায়ন, দি উইচ অ্যান্ড দি ওয়ারড্রোব' ছবিতে হোয়াইট উইচের ভূমিকায় অভিনয় করেছিলেন। 'মাইকেল ক্লেটন' ছবিতে হৃদয়হীন এক আইনজীবীর ভূমিকায় অভিনয় করে অস্কার লাভ করলেন টিল্ডা। এ ছবিতে অভিনয়ের জন্য এ বছর গোল্ডেন গ্লোব এ সেরা সহ অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পান তিনি। যে সব তারকাদের সঙ্গে লড়াই করে অস্কার লাভ করলেন টিল্ডা তারা হলেন রুবি ডি (অ্যামেরিকান গ্যাংস্টার), রোনান(অ্যাটনমেন্ট), অ্যামি রায়ান (গন বেবি গন) ও কেট ব্লাংশেট (আয়াম নট দেয়ার)। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/০৯৩৫ ঘ