ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'তারে জমিন পর' ও 'চিনি কম' ছবিতে অভিনয়ের জন্য যথাক্রমে শিশু অভিনেতা দারশীল সাফারি ও অভিনেত্রী টাবু সেরা অভিনেতা ও অভিনেত্রীর ক্যাটাগরিতে এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এর সম্মানসূচক সমালোচক পুরস্কার পেলেন। শনিবার রাতে মুম্বাইয়ে আয়োজিত ৫৩ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০০৭ এর সেরা ছবির পুরস্কারও পায় 'তারে জমিন পর'। তবে সমালোচকদের বিচারে সেরা ছবির পুরস্কার পায় 'চাক দে ইন্ডিয়া'। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
কাপুর খান্দানের জন্য এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ছিল আনন্দদায়ক। কারণ একই মঞ্চে এ বছরের আজীবন সম্মাননা গ্রহণ করলেন ঋষি কাপুর এবং তার ছেলে রণবীর কাপুর 'সাওয়ারিয়া' ছবির জন্য পেলেন সেরা নবাগত তারকার পুরস্কার।
ঋষি কাপুরকে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন ডিম্পল কাপাডিয়া।
নিচে এবারের ফিল্ম ফেয়ার বিজয়ীদের তালিকা দেয়া হলো :
সেরা অভিনেতা : শাহরুখ খান (চাক দে ইন্ডিয়া)
সেরা অভিনেত্রী : কারিনা কাপুর (যব উই মেট)
সেরা ছবি : তারে জমিন পর
সেরা পরিচালক : আমির খান (তারে জমিন পর)
সমালোচক পুরস্কার - সেরা অভিনেতা : দরশীল সাফারি (তারে জমিন পর)
সমালোচক পুরস্কার - সেরা অভিনেত্রী : টাবু (চিনি কম)
সমালোচক পুরস্কার - সেরা ছবি : শিমিত আমিন (চাক দে ইন্ডিয়া)
সেরা সহ অভিনেতা : ইরফান খান (লাইফ ইন এ মেট্রো)
সেরা সহ অভিনেত্রী : কঙ্কনা সেন শর্মা (লাইফ ইন এ মেট্রো)
সেরা গীতিকার : প্রসুন যোশী (মা- তেরে জমিন পর)
সেরা গায়ক : শান (যব সে তেরে নানিয়া- সাওয়ারিয়া)
সেরা গায়িকা : শ্রেয়া ঘোষাল (বর্ষো রে - গুরু)
সেরা সঙ্গীত : এ আর রহমান (গুরু)
সেরা কাহিনী : অমল গুপ্ত (তারে জমিন পর)
সেরা চিত্রনাট্য : অনুরাগ বসু (লাইফ ইন এ মেট্রো)
সেরা সংলাপ : ইমতিয়াজ আলী (জব উই মেট)
আর ডি বর্মন অ্যাওয়ার্ড : মন্টি শর্মা (সাওয়ারিয়া)
আজীবন সম্মাননা : ঋষি কাপুর
পাওয়ার অ্যাওয়ার্ডস : যশ চোপড়া ও আদিত্য চোপড়া
সেরা নবাগত : রণবীর কাপুর (সাওয়ারিয়া)
সেরা নবাগতা : দিপীকা পাড়
bdnews24