২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বাজে অভিনেতা মার্ফি, বাজে অভিনেত্রী লোহান

২০০৭ সালের সবচেয়ে বাজে অভিনেতা ও অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন এডি মার্ফি ও লিন্ডসে লোহান। প্রতি বছরের মতো এবারও অস্কার ঘোষণার আগে গোল্ডেন র‌্যাস্পবেরি বা র‌্যাজি নামের এই পুরস্কার ঘোষণা করা হয় শনিবার। তারকাদ্বয়ের কেউই অবশ্য পুরস্কার গ্রহণ করতে অনুষ্ঠানে হাজির হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 05:51 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ২০০৭ সালের সবচেয়ে বাজে অভিনেতা ও অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন এডি মার্ফি ও লিন্ডসে লোহান। প্রতি বছরের মতো এবারও অস্কার ঘোষণার আগে গোল্ডেন র‌্যাস্পবেরি বা র‌্যাজি নামের এই পুরস্কার ঘোষণা করা হয় শনিবার। তারকাদ্বয়ের কেউই অবশ্য পুরস্কার গ্রহণ করতে অনুষ্ঠানে হাজির হননি। বাজে অভিনয় ক্যাটাগরির ৪টি পুরস্কারের তিনটিই পান 'নরবিট' ছবির অভিনেতা মার্ফি। তীব্র সমালোচিত হলেও মার্ফির জনপ্রিয়তার সুবাদে ছবিটি বিশ্ববাজার থেকে ১৫৮ মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়। 'আই নো হু কিল্ড মি' ছবির জন্য বাজে অভিনেত্রী হিসেবে দুটো পুরস্কার পান লোহান। ছবিটি বছরের সেরা বাজে ছবি হিসেবে চিহ্নিত হয়। পর্দার সবচেয়ে বাজে জুটি ক্যাটাগরিতেও লোহান একটি পুরস্কার পান। গত বছরের সবচেয়ে ফ্লপ ছবিগুলোর একটি 'আই নো হু কিল্ড মি' বিশ্বব্যাপী মাত্র ৯ মিলিয়ন ডলার আয় করে। ছবিটি র‌্যাস্পবেরিতে ৯টি ক্যাটাগরিতে মনোনয়ন পায়, পুরস্কার পায় রেকর্ডসংখ্যক, ৮টি। এর আগের বছর 'শো গার্লস' ও ব্যাটেলফিল্ড আর্থ পেয়েছিল ৭টি করে পুরস্কার। এ বছরের উল্লেখযোগ্য র‌্যাজি বিজয়ীদের নাম নিচে দেওয়া হলো : বাজে ছবি : 'আই নো হু কিলড মি' অভিনেতা : মাফি (নরবিট) অভিনেত্রী : লিন্ডসে লোহান ('আই নো হু কিলড মি' ) সহ অভিনেতা : মার্ফি ('নরবিট') সহ অভিনেত্রী : লিন্ডসে লোহান ('আই নো হু কিলড মি' ) বাজে জুটি : লোহান অ্যান্ড লোহান ('আই নো হু কিলড মি' ) বাজে রিমেক : 'আই নো হু কিলড মি' বাজে প্রিকুয়েল বা সিকুয়েল : ড্যাডি ডে ক্যাম্প বাজে পরিচালক : ক্রিস সিভারস্টন ('আই নো হু কিলড মি') বাজে চিত্রনাট্য : জেফ্রে হ্যামন্ড ('আই নো হু কিলড মি') বাজে হরর মুভি : 'আই নো হু কিলড মি' বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১৩৩ ঘ