২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমজ বাচ্চা জন্ম দিলেন জেনিফার লোপেজ

জমজ সন্তানের মা হলেন জেনিফার লোপেজ। শুক্রবার নিউ ইয়র্কের এক হাসপাতালে সন্তান ভুমিষ্ঠ হয়। খবর পিপল সাময়ীকির। সন্তানদের প্রথম ছবির মালিকানার জন্য লোপেজ-অ্যান্থনি দম্পতিকে এই সাময়ীকি ইতোমধ্যে ৬০ লাখ ডলার দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- জমজ সন্তানের মা হলেন জেনিফার লোপেজ। শুক্রবার নিউ ইয়র্কের এক হাসপাতালে সন্তান ভুমিষ্ঠ হয়। খবর পিপল সাময়ীকির। সন্তানদের প্রথম ছবির মালিকানার জন্য লোপেজ-অ্যান্থনি দম্পতিকে এই সাময়ীকি ইতোমধ্যে ৬০ লাখ ডলার দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জমজ সন্তানদের একটি ছেলে ও একটি মেয়ে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এক হাসপাতালে জন্মগ্রহণ করে তারা। ৩৮ বছর বয়স্কা ল্যাটিন গায়িকা ও অভিনেত্রীর এরাই প্রথম সন্তান। গত কয়েক বছর ধরে বিভিন্ন পত্র পত্রিকায় লোপেজের মা হওয়ার তীব্র আকুলতার কথা প্রকাশিত হয়েছে। এর আগের একাধিক সম্পর্কের সুবাদে একটি কন্যা ও ২টি ছেলে রয়েছে সালসা গায়ক মার্ক অ্যান্থনির। নভেম্বরের আগ পর্যন্ত লোপেজ তার মা হওয়ার কথা ফাঁস করেননি। স্বামীর সঙ্গে মায়ামিতে এক কনসার্ট ট্যুরের সময় তিনি প্রথম এ খবর জানান। অ্যাডভার্টাইজিং এইজ এ সপ্তাহের শুরুর দিকে জানায় যে, পিপল সাময়ীকি এই দম্পতির সন্তানদের প্রথম দিকের ছবিগুলোর স্বত্বের জন্য ৪ থেকে ৬ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১০৩ঘ: