২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুভাষ ঘাইয়ের সঙ্গে অনিলের ঝগড়া!

একটি সূত্র থেকে জানা গেছে সুভাষ ঘাইয়ের সঙ্গে নাকি অনিল কাপুরের ঝগড়া হয়ে গেছে। কারণ সুভাষ ঘাই তার নতুন ছবি 'ব্ল্যাক এন্ড হোয়াইট' এর প্রচারণায় নাকি নায়ক অনুরাগ সিন্হাকে বেশি প্রচার দিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 05:58 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- একটি সূত্র থেকে জানা গেছে সুভাষ ঘাইয়ের সঙ্গে নাকি অনিল কাপুরের ঝগড়া হয়ে গেছে। কারণ সুভাষ ঘাই তার নতুন ছবি 'ব্ল্যাক এন্ড হোয়াইট' এর প্রচারণায় নাকি নায়ক অনুরাগ সিন্হাকে বেশি প্রচার দিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। গুজব রটেছে যে, অনুরাগ সিন্হাকে বেশি প্রচার দেওয়ায় অনিল কাপুর এই নিয়ে সুভাষ ঘাইকে অভিযোগ জানান। ছবির প্রচারণার ধরণ পাল্টানোর জন্য সুভাষ ঘাইকে অনুরোধ জানান অনিল। কিন্তু পরিচালক তার প্রচার নীতি পরিবর্তন করতে না চাইলে, অনিলের সঙ্গে ঝগড়া শুরু হয়। এ ব্যাপারে সুভাষ ঘাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, "অনিলই একমাত্র অভিনেতা যে এই ছবির চিত্রনাট্য না পড়েই অভিনয় করতে রাজি হয়েছেন। চলচ্চিত্র জগতে অনিলের কাছে আমি বিজ্ঞ পরামর্শ দাতা। সে কখনই এসব ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে আসেনি। কোন সমস্যা হলে তা আমরা সামনা সামনি কথা বলে সমাধান করি।" তিনি আরও বলেন, "প্রথম থেকেই অনিল জানেন যে, এই ছবিতে অনুরাগ সিন্হা নায়কের ভূমিকায় অভিনয় করছেন। অনিলের চরিত্রটা অনুরাগের চরিত্র থেকে কম গুরুত্বপূর্ণ। তবে ছবিতে অনিলের চরিত্রটাও কম গুরুত্বপূর্ণ নয়। এটা জেনেই অনিল ছবিতে কাজ করতে রাজি হয়েছেন। এখন নায়ক হিসেবে যদি অনুরাগ বেশি প্রচার পায়, তাহলে অনিলের সমস্যাটা কোথায়। সে তো সব জেনেই ছবিতে কাজ করেছেন" এই ব্যাপারে অনিল কাপুর বলেন, "অনুরাগ খুবই প্রতিভাবান ছেলে। তার কাজ আমাকেও অনুপ্রাণিত করে। সে এখন তরুণ। তাই ছবির কাহিনী তাকে ঘিরেই এগোবে। এসব নিয়ে আমি কখনোই মন খারাপ করিনি।" এরকম কথা সুভাষ ঘাইকে নিয়ে আগেও রটেছে। এই পরিচালকের 'থার্টি সিক্স চায়না টাউন' ছবিতে শহীদ কাপুরকে বেশি প্রচার দেওয়ার জন্য অক্ষয় খান্না অভিযোগ করেছিলেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/২৩৪৮ ঘ.