২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে এলেন সীমা বিশ্বাস

অভিনয় নিয়ে নয়, এবার শিক্ষক হয়ে বলিউডে ফিরে এলেন শেখর কাপুরের ছবি 'ব্যান্ডিড কুইন' এর ফুলন দেবীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সীমা বিশ্বাস। তিনি ভারতের অভিনেতা কে কে মেনন কে অভিনয় শেখাবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 05:57 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অভিনয় নিয়ে নয়, এবার শিক্ষক হয়ে বলিউডে ফিরে এলেন শেখর কাপুরের ছবি 'ব্যান্ডিড কুইন' এর ফুলন দেবীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সীমা বিশ্বাস। তিনি ভারতের অভিনেতা কে কে মেনন কে অভিনয় শেখাবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'ওয়াটার' ছবিতে অভিনয় করে পুরস্কার জয় করা এই অভিনেত্রী 'সাওয়ারিয়া' ছবির অভিনেতা অভিনেত্রীদের অভিনয় শিক্ষা দেওয়ার জন্য একটি ওয়ার্কশপ এ অংশ নিচ্ছেন। তিনি এই ওয়ার্কশপ এ কে কে মেনন, রাহুল বোস সহ বেশ কয়েকজন শিল্পীকে অভিনয়ে তালিম দিবেন। যারা ইতিমধ্যেই অভিনয় জানেন, তাদেরকে নতুন করে অভিনয়ের উপর শিক্ষা দেওয়াটা বেশ সাহসের ব্যাপার। তারপরেও সীমা বিশ্বাসের উপর অনেক বিশ্বাস রাখেন শিক্ষা নিতে যাওয়া শিল্পীরা। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/২৩৪৭ ঘ.