লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- রোববার রাতে লস এঞ্জেলসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০ তম বার্ষিক এমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। 'রিহ্যাব' এর জন্য বছরের সেরা গানের (সং অফ দি ইয়ার) পুরস্কার সহ মোট ৫টি পুরস্কার পেয়েছেন বৃটিশ গায়িকা এমি ওয়াইনহাউজ। এর মধ্যে সেরা নবীন গায়ক, সেরা পপ ভোকাল অ্যালবাম (ব্যাক টু ব্ল্যাক) ও সেরা নারী পপ ভোকাল ক্যাটাগরিতেও বিজয় হন এমি। খবর মার্কিন ওয়েবসাইটের।
এমি অনুষ্ঠানে হাজির হয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি। অনুষ্ঠানে তার গান গাওয়ারও কথা ছিল। কিন্তু গত সপ্তাহে মার্কিন সরকার তাকে সময়মতো ভিসা না দেওয়ার এমি অনুষ্ঠানে যোগ দিতে ব্যর্থ হন। ৮ ফেব্র"য়ারি মার্কিন কর্তৃপক্ষ ভিসা দিলে ২৪ বছর বয়সী গায়িকার পক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি।
তিন সপ্তাহ আগে এক পার্টিতে কোকেইন নেওয়ার সময় ধরা পরার পর লন্ডনের এক পূনর্বাসন ক্লিনিকে পাঠানো হয় এই গায়িকাকে।
মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্র থেকে ছুটি নিয়ে লন্ডন থেকেই স্যাটেলাইটের মাধ্যমে এমি পুরস্কার ঘোষনার পর তার প্রতিক্রিয়া জানান ও গান পরিবেশন করেন।
লাজনম্র ভঙ্গিতে বৃটিশ গায়িকা 'রিহ্যাব' ও 'ইউ নো আয়াম নো গুড' গান দুটি শোনান। বছরের সেরা রেকর্ডের জন্য পাওয়া পুরস্কারটি তিনি উৎসর্গ করেন তার নিজ শহর, বাবা-মা ও জেলে থাকা স্বামীর উদ্দেশ্যে।
সবাইকে অবাক করে দিয়ে হেনকক এর 'রিভার : দি জনি লেটারস' বছরের সেরা অ্যালবামের পুরস্কার পায়। পুরস্কার পেয়ে তিনি বলেন, "পুরস্কার পেয়ে আমি যে কতটা বিস্মিত হয়েছি তা পরিমাপ করা যাবে না।"
এমির পাশাপাশি কেনি ওয়েস্টও ৪টি গ্র্যামি জেতেন এবার। সেরা র্যাপ সঙ্গীত, সেরা র্যাপ অ্যালবাম, সেরা একক র্যাপ পারফরমেন্স, ও যৌথ র্যাপ পারফরমেন্স ক্যাটাগরিতে তিনি পুরস্কার পান।
ব্র"স
bdnews24