ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বরেণ্য কণ্ঠ শিল্পী শাহনাজ রহমতউল্লাহ প্রায় এক যুগ পর কোন অ্যালবামের জন্য গান করলেন। 'জিপসি মেয়ে' শিরোনামে একটি মিশ্র অ্যালবামে করা গানটির নাম হচ্ছে 'এত কাল পরে দেখা হবে যদি'।
ডাঃ ইকবালের সুর ও সঙ্গীতে গানটির কথা লিখেছেন এমএস রানা। পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হবে 'জিপসি মেয়ে' অ্যালবামটি।
এই অ্যালবামে অন্যান্য শিল্পীদের মধ্যে আছেন ফাহমিদা নবী, রিজিয়া পারভিন, বাপ্পা মজুমদার, মিজান, রূপম ও এসআই সান্টু।
এক যুগ পর গান গাওয়া প্রসঙ্গে শাহনাজ রহমতউল্লাহ বলেন, "বেতার, টেলিভিশন ও মঞ্চে নিয়মিত গান করলেও এক শ্রেনীর স্বার্থপর অডিও প্রযোজকদের কারণে অ্যালবাম করা থেকে দূরে ছিলাম। স
bdnews24