২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ চরিত্রে সঞ্জয় দত্ত

সুপারস্টার হয়েও 'সুপারস্টার' ছবিতে অতিথি তারকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় দত্ত। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সুপারস্টার হয়েও 'সুপারস্টার' ছবিতে অতিথি তারকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় দত্ত। খবর ভারতীয় ওয়েবসাইটের। কুনাল খেমু অভিনীত ছবিতে সঞ্জয়কে বলিউডের নায়ক হিসেবেই দেখা যাবে। এটা সঞ্জয় দত্তের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ছবির জনপ্রিয়তা বাড়ানোর একটা প্রয়াস কি না, তা জানতে চাইলে পরিচালক রোহিত জুগরাজ তা অস্বীকার করেন। তিনি জানান, কাহিনীর প্রয়োজনে শুধু সঞ্জয় দত্ত নয়, বলিউডের আরও অনেক শিল্পীকেই এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে। ২০০৮ সালে এটাই হবে সঞ্জয় দত্তের প্রথম ক্যামেরার সামনে আসা। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২১৫৬ঘ.