'রাজা' ও 'ডলস হাউজ' নিয়ে ব্যস্ত আফসানা মিমি
'বন্ধন' দিয়ে শুরু। এরপর বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন আফসানা মিমি। তার কৃষ্ণচুড়া মিডিয়া হাউজ থেকে তৈরি এটিএন বাংলায় বর্তমানে প্রচারিত হওয়া 'ডলস হাউজ' নাটকটি ইতিমধ্যেই ৮৯ পর্ব প্রচারিত হয়েছে। যেটার বাজারজাতকরণ নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। সেই সঙ্গে ব্যাস্ত আছেন মঞ্চ নাটক 'রাজা' নিয়ে।
