ফেব্র"য়ারি ২ (বিডিনিউজটোয়েন্টফোরডটকম/রয়টার্স) -- বলিউডের প্রথম লাইভ অ্যাকশন অ্যানিমেশন চলচ্চিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও কাজল। 'টুনপুর কা সুপারহিরো' ছবিতে অভিনয় করবেন এই বলিউড দম্পতি।
হলিউডের 'স্পেস জ্যাম' ও 'হু ফ্রেমড রজার র্যাবিট' ছবির ধারাবাহিকতায় তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে ৫০টি অ্যানিমেটেড ক্যারেক্টারের সঙ্গে পর্দায় দেখা যাবে কাজল ও অজয়কে। দুটো বিবদমান দলের মধ্যকার যুদ্ধ ঠেকানোর চেষ্টা করবেন তারা।
পরিচালক কিরীত খোরানা জানান, "ঘটনাচক্রে অজয় ও কাজল কার্টুন দুনিয়ায় গিয়ে হাজির হবেন যেখানে দুটো দল যুদ্ধে লিপ্ত। এই জুটি চেষ্টা করবেন যুদ্ধটা থামাতে।"
চলচ্চিত্রের এই কৌশলটি এর আগে হলিউডে ব্যবহৃত হয়েছে। গত বছরের হিট ছবি 'আলবিন অ্যান্ড দি চিপমাঙ্কস' এ ঘরানার ছবি। 'টুনপুর' এর পরিচালকরা আশা করছেন এই ফরম্যাটে করা বলিউডের প্রথম ছবিটিও ব্যবসাসফল হবে।
খোরানা বলেন, "ভারতে এটা একেবারেই নতুন একটা বিষয়। আমাদের ধারণা এটা ক্লিক করবে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩১৯ ঘ
bdnews24