২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গীতিকার আর জে অপু

প্রায় একবছর পর আবারও গান লিখলেন রেডিও ফুর্তির আরজে অপু। 'জুয়েল উইথ স্টারস ট'ু অ্যালবামে লেখা গানটির শিরোনাম হচ্ছে নীল বেদনা। গত বছর 'জুয়েল উইথ স্টারস' অ্যালবামের জন্য গান লিখেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রায় একবছর পর আবারও গান লিখলেন রেডিও ফুর্তির আরজে অপু। 'জুয়েল উইথ স্টারস ট'ু অ্যালবামে লেখা গানটির শিরোনাম হচ্ছে নীল বেদনা। গত বছর 'জুয়েল উইথ স্টারস' অ্যালবামের জন্য গান লিখেছিলেন। অপু বলেন, "ছাত্র জীবনে কবিতা লিখতাম। যদিও কখনো তা প্রকাশ হয়নি। '৯৫ সালে নিজেরা ব্যান্ড গড়ার পর গান লেখার তাগিদ অনুভব করলাম। বিশেষ করে অর্থহীন ব্যান্ডের সুমন, দলছুট এর ফেরদৌস, আর্টসেল এর রূপক ও রুম্মানের লেখা গান শুনে আমি গান লেখায় উৎসাহিত হই।" অপুর নিজের ব্যান্ড 'ত্রিলয়' এর শূন্য অ্যালবামের সবগুলো গানই তার লেখা। 'অর্থহীন' ব্যান্ডের সুমনের গাওয়া ভ্রান্ত আমি গানটিও অপুর লেখা। এছাড়া 'নেমেসিস' ব্যান্ডের অন্বেষণ অ্যালবামে বেশ কয়েকটি গান লিখেছেন তিনি। উল্লেখযোগ্য গানগুলি হচ্ছে অবচেতন, বিবর্ণ স্রষ্ঠা, মৃত্যুছায়া। পরে জুয়েল উইথ স্টারস অ্যালবামে অপুর লেখা সুমনের গাওয়া নতুন আমি গানটি শ্রোতা প্রিয়তা পায়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২২৫৩ঘ.